ভিসির সঙ্গে দেখা করে যেসব অভিযোগ দিল ছাত্রদল

ভিসির সঙ্গে দেখা করে যেসব অভিযোগ দিল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল উপাচার্যের কাছে এসে এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিনটি অভিযোগ তোলা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের আটটি প্রবেশপথে জামায়াত-শিবিরের নেতা–কর্মীদের ব্যাপক উপস্থিতি, প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামায়াত–সংশ্লিষ্ট এবং নির্বাচনে কারচুপি।

প্রশাসনের কাছে ছাত্রদলের মৌখিক অভিযোগ প্রদানের সময় উপস্থিত ছিলেন উপাচার্য নিয়াজ আহমেদ খান, সহ–উপাচার্য, কোষাধ্যক্ষসহ সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন