শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছে স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী রোববার শ্যামাপূজার ছুটিকে কেন্দ্র করে এই ছুটি পেতে যাচ্ছে শিক্ষার্থীরা।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনের পাশাপাশি ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। এর পরদিন ৮ নভেম্বর (রোববার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আর ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি।

ফলে শুক্র, শনি ও রোববার—টানা তিন দিন বন্ধ থাকবে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও থাকবে এই ছুটি।

এদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য না থাকায় মাদরাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে একই ছুটি প্রযোজ্য হওয়ার বিষয়টি নিশ্চিতভাবে জানা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন