ফ্যাসিবাদের দালাল প্রকাশকদের প্যাভিলিয়ন-স্টল বরাদ্দ বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার

ফ্যাসিবাদের দালাল প্রকাশকদের প্যাভিলিয়ন-স্টল বরাদ্দ বাতিলের দাবি

অমর একুশে বইমেলায় ফ্যাসিবাদের দালাল প্রকাশকদের প্যাভিলিয়ন-স্টল বাতিল, স্টল ভাড়া কমানো ও বই কেনা SEDP (এসইডিপি) প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রকাশকবন্ধন করেছে সম্মিলিত সৃজনশীল প্রকাশকরা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ‘প্রকাশকবন্ধন’ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ইকবাল হোসেন সানু। বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মিজানুর রহমান সরদার, মো. মনিরুজ্জামান, শিহাব বাহাদুর, এসএম মহিউদ্দিন কলি, মোর্শেদ আলম হৃদয়, মশিউর রহমান ও বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান প্রমুখ।

প্রকাশকরা পরে পদযাত্রা করে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের কাছে স্মারকলিপি দেন। এ সময় প্রকাশকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বইমেলা পরিচালনা কমিটির তিনজন সদস্য যথাক্রমে সাঈদ বারী, মো. গফুর হোসেন ও মো. জহির দীপ্তি।

বিজ্ঞাপন

প্রকাশকবন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দালাল প্রকাশকদের প্যাভিলিয়ন বাতিল করা না হলে ২০২৪-এর আন্দোলনের প্রতি অবমাননা করা হবে। তারা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও প্রকাশনা সেক্টরে তার দালালরা রয়ে গেছে। এসব দালালের প্যাভিলিয়ন/স্টল বাতিল না করলে বইমেলা সুষ্ঠু সুন্দর হবে না। তারা বলেন, বিগত ১৬ বছর মাত্র ১৯ জন দালাল প্রকাশক সাধারণ প্রকাশকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন। বক্তারা শিক্ষা মন্ত্রণালয়ের বই কেনা প্রকল্প এসইডিপি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

একুশে বইমেলা ২০২৫-এর স্টলভাড়া ৫০ শতাংশ কমানোর ব্যাপারে সৃজনশীল প্রকাশকদের তিন সংগঠনের সদস্যরা তাদের অনড় অবস্থানের কথা বাংলা একাডেমির মহাপরিচালকের কাছে তুলে ধরেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন