জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা পরিচালনা করেন জবির কেন্দ্রীয় মসজিদের খতিব সালাহউদ্দিন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন। জানাযা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানাযার আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মুন্না বলেন, মুসলিম উম্মাহর ঐক্য, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা ধারণ করেই আমরা এই গায়েবানা জানাযার আয়োজন করেছি। তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।
উল্লেখ, আলী খামেনি ইরানের ইসলামী বিপ্লবের নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। গতকাল শনিবার ইসরাইল-আমেরিকার যৌথ সন্ত্রাসী হামলা মৃত্যুবরণ করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

