বামপন্থীদের উপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা

বামপন্থীদের উপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

মতিঝিলে এনসিটিবির সামনে বুধবারের হামলাকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিমুখে যাওয়ার সময়ে হাইকোর্ট মাজার এলাকায় বামপন্থী ছাত্রসংগঠনগুলোর উপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বর থেকে মিছিলটি ভিসি চত্বর ঘুরে টিএসসির মিলন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনায় তীব্র ও প্রতিবাদ জানান তারা।

বিজ্ঞাপন

সমাবেশে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, একটি মিছিলে পুলিশ সরাসরি লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড মারে এবং জলকামান নিক্ষেপ করে শিক্ষার্থীদের আহত করে? আমরা এর জবাব চাই।’

এসময় ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, বুধবার শিক্ষার্থীদের একটি মিছিলে সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা, জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে হামলার প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি। আমরা এ হামলার জবাব চাই।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনটির বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন