অনলাইনে মা-বাবা তুলে গালাগালি বেড়েছে, কাদেরের অভিযোগ

অনলাইনে মা-বাবা তুলে গালাগালি বেড়েছে, কাদেরের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদের বলেন, “৫ আগস্টের পর অনলাইনে ম-বাবা তুলে গালাগালি বেড়েছে।”

শুক্রবার বিকেলে জুমার নামাজ শেষে মাস্টারদা সূর্যসেন হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের জানান যে ৫ আগস্টের পর থেকে তিনি অনলাইনে অশালীন ও পরিবারের প্রতি অবমাননাকর ভাষায় গালাগালির শিকার হচ্ছেন।

বিজ্ঞাপন

কাদের বলেন, “সাইবার আক্রমণের কারণে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। ৫ আগস্টের আগে ভিন্নমতাবলম্বীদের শারীরিকভাবে হামলার শিকার হতে হতো, কিন্তু আগস্টের পর সেটি রূপ নিয়েছে অনলাইন আক্রমণে। এতো বাজে ভাষার গালাগালি করা হচ্ছে, যা শারীরিক আঘাতের চেয়েও জঘন্য।”

তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ডাকসু নির্বাচন কমিশন গঠনে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বছর বিলম্ব করেছে। তার দাবি, নির্বাচনকে ক্যালেন্ডারভিত্তিক কর্মসূচি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, যাতে এটি কেবল ‘ফর্মালিটি’ হিসেবে না থাকে।

গণঅভ্যুত্থান প্রসঙ্গে কাদের বলেন, “এটি কোনো একক সিদ্ধান্ত ছিল না। সবার আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি এটাকেই গণঅভ্যুত্থানের শক্তি বলি। আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব।”

কাদেরের অভিযোগ অনলাইন হয়রানি ও সাইবার আক্রমণকে কেন্দ্র করে নির্বাচনী উত্তেজনার নতুন মাত্রা তুলে ধরেছে। আসন্ন ডাকসু নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা ও স্বাধীন মতপ্রকাশের বিষয়টি এখন আরও গুরুত্বের সঙ্গে আলোচনায় এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন