বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা আজ

স্টাফ রিপোর্টার

বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা আজ
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের মতবিনিময় সভা আজ মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হওয়ার কথা। সভায় সাধারণ ও মাদরাসা-কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সভায় অংশ নিতে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল সোমবার রাতে ঢাকা থেকে লঞ্চযোগে রওনা দিয়ে আজ সকালে বরিশালে পৌঁছেছেন।

বিজ্ঞাপন

এদিকে বরিশাল শিক্ষা বোর্ডের এক চিঠিতে বরিশাল অঞ্চলের সব কেন্দ্রসচিবকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এ মতবিনিময় সভা ডাকা হয়েছে। সভায় উপস্থিত কেন্দ্রসচিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন শিক্ষামন্ত্রী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন