কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র ভূতত্ত্ব বিভাগের কেন্দ্রে সকাল ৮টা ২০ থেকে ১১টা ২০ পর্যন্ত তিন ঘণ্টায় প্রায় ৪৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচনি কর্মকর্তারা।
কেন্দ্রটিতে বার বার মাইকিং করা হয় যে ১০০ মিটারের মধ্যে প্রার্থীরা ক্যাম্পেইন করতে পারবেন না। কিন্তু সকাল থেকে ভোট শুরু হওয়ার পর থেকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান দুইবার এখানে ক্যাম্পেইন করে গেছেন।
বিজ্ঞাপন
ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
অন্যদিকে স্বতন্ত্র জোট থেকে ভিপি পদে দাঁড়ানো উমামা ফাতেমাও দুইবার কেন্দ্রটিতে ঘুরে গেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



