নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা, ভিডিও ভাইরাল

নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা, ভিডিও ভাইরাল
ছবি: আমার দেশ

নারীসহ কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেনকে আটক করেছে এলাকাবাসী । রোববার রাত ১০টায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে । এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার ইপিজেড রোড ঢুলিপাড়া এলাকার ভাড়া বাসায় । ঘটনাটি জানাজানি হওয়ার পর মাওলানা জাকির হোসেন গা ঢাকা দিয়েছেন বলে জানান এলাকাবাসী।

বিজ্ঞাপন

প্রতিবেশীরা জানান, রাত ১০টার দিকে মাওলানা জাকির হোসেন একজন নারীকে নিয়ে বাসায় প্রবেশ করেন । এ সময় তার পরিবারের সদস্যরা কেউ বাসায় ছিল না । আমাদের সন্দেহ হলে আমরা তাকে আটক করি । তারপর নারীর কাছ থেকে যৌনবিষয়ক বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় । যে নারীকে সে নিয়ে এসেছে, সে দেহব্যবসার সঙ্গে জড়িত ।

ভিডিওতে দেখা যায়, প্রতিবেশীরা মাওলানা জাকির হোসেন কে নারী নিয়ে কেন এত রাতে বাসায় এসেছেন জিজ্ঞাসা করলে তাকে বলতে শোনা যায়, ব্যক্তিগত কাজে ওই নারী তার কাছে এসেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন দৈনিক আমার দেশকে বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না । আপনারা যে ভিডিওটি ভাইরাল হয়েছে, ওই ভিডিওটি ভাল করে শোনেন ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন