যেকোনো আগ্রাসনকারীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইরান: পেজেশকিয়ান

যেকোনো আগ্রাসনকারীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইরান: পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনকারীর বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াবে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ কোনো জাতিকে কোনো শক্তিই আত্মসমর্পণে বাধ্য করতে পারে না।

তিনি বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরান যুদ্ধের প্রবর্তক নয়। আমরা যুদ্ধকে স্বাগত জানাই না, কিন্তু আমরা যেকোনো শক্তিশালী আগ্রাসনকারীর বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াব এবং কোনো শক্তিই এমন একটি জাতিকে আত্মসমর্পণে বাধ্য করতে পারে না, যারা তাদের সব শক্তি ও দৃঢ়সংকল্প নিয়ে রুখে দাঁড়িয়ে আছে।’

বিজ্ঞাপন

পেজেশকিয়ান বলেন, ইরান কোনো হুমকির কাছে মাথা নত করবে না, কারণ এর পেছনে রয়েছে কূটনৈতিক প্রচেষ্টা, ইরানি জনগণের সমর্থন, সরকারি কর্মকর্তাদের কাজ এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের আত্মত্যাগ।

তিনি বলেন, ‘আমরা কোনো হুমকির সামনে মাথা নত করব না, যেমনটি আমরা আগেও বহুবার দেখিয়েছি।’

এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং শুধু ইরানের অনুমতি নিয়েই যেকোনো জাহাজ এখান দিয়ে চলাচল করতে পারবে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন