হজে যাওয়ার খরচ কমলেও নিবন্ধনে সাড়া নেই

হজে যাওয়ার খরচ কমলেও নিবন্ধনে সাড়া নেই
ফাইল ছবি

এবার হজে যাওয়ার খরচ কমলেও নিবন্ধনে সাড়া নেই। হজে এবার সাড়ে ৭৮ হাজার কোটা রয়েছে বাংলাদেশের। সরকারি ও বেসরকারি দুই ব্যবস্থাপনায়ই হজের নিবন্ধন চলছে। হজ গমনেচ্ছুদের জন্য পাঁচটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, নিবন্ধন শুরুর এক মাসে এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৭৫১ জন ও বেসরকারিভাবে নিবন্ধন করেছে এক হাজার ৩৬৩ জন। অথচ সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজে যাওয়ার কথা রয়েছে। এ হিসাবে বিপুলসংখ্যক কোটা এখনো খালি রয়েছে।

তিন লাখ ৫০ হাজার টাকা দিয়ে নিবন্ধন করতে হচ্ছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

২০২৭ সালের হজের জন্য সরকারিভাবে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকারি প্যাকেজ ১-এর খরচ ছয় লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এতে মক্কা ও মদিনায় হারাম শরিফের কাছাকাছি আবাসনের ব্যবস্থা থাকবে। সরকারি প্যাকেজ ২-এর খরচ পাঁচ লাখ পাঁচ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে হারাম শরিফ থেকে তুলনামূলক দূরে আবাসনের ব্যবস্থা থাকবে।

অন্যদিকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে ইকোনমি প্যাকেজের সর্বনিম্ম খরচ পাঁচ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা, সাধারণ প্যাকেজের খরচ পাঁচ লাখ ৫০ হাজার টাকা এবং বিশেষ প্যাকেজের সর্বোচ্চ খরচ সাত লাখ ৯১ হাজার ৬০ টাকা।

এবার হজযাত্রীদের বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন