‎বাহুবলে নিজ বসতঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

‎বাহুবলে নিজ বসতঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

হবিগঞ্জের বাহুবলে আতাউর রহমান আবদাল (৫২) নামে সাবেক এক ইটভাটা মালিকের লাশ নিজ বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে বাহুবল মডেল থানা পুলিশ জানালার গ্রীলের সাথে গলায় কাপড় পেছানো অবস্থায় লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

আবদাল উপজেলার মিরপুর ইউনিয়নের ভুগলি গ্রামের মৃত ওয়াছ উল্লার ছেলে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, আতাউর রহমান আবদালের স্ত্রী-সন্তানরা সকলেই ইংল্যান্ড প্রবাসী। তবে আবদাল দেশের বাড়িতে অবস্থান করে ইটভাটা পরিচালনা সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্যে নিয়োজিত ছিলেন। বছর কয়েক ধরে ব্যবসা বাণিজ্যে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েন তিনি। এমতাবস্থায় সোমবার বিকাল ৪ টার দিকে জনৈক প্রতিবেশী নিজ বসতঘরের পিছনের বারান্দায় জানালার গ্রিলের সাথে গলায় কাপড় পেছানো অবস্থায় লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন ছুটে আসেন।

‎পরে খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই মামুন ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

‎এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন তালুকদার বলেন, লাশ উদ্ধারের পর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন