গল টেস্টে হারের শঙ্কায় শ্রীলঙ্কা

গল টেস্টে হারের শঙ্কায় শ্রীলঙ্কা

সফরকারী ভারতের বিপক্ষে গল টেস্টে হারের শঙ্কায় রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। জয়ের জন্য শেষ ইনিংসে লঙ্কানদের ৩৭২ রানের টার্গেট দেয় ভারত। জবাবে আজ মঙ্গলবার চতুর্থ দিন শেষে শেষ ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৮৪ রান তোলে শ্রীলঙ্কা। হাতে থাকা ৬ উইকেটে কতদূর এগিয়ে যায় তারাÑসেটিই দেখার বিষয়। চতুর্থ দিনের শুরুতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে ভারত। রিশাভ ৬৬, দেবদত্ত ৪৪, রাহুল ৩৫ রান করেন। ফার্নান্দো ৪টি ও প্রবাথ ৩টি উইকেট নেন। এরপর বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় ৪৭ রানের মধ্যে প্রথম ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। ভারতের পক্ষে মানব সুথার সর্বোচ্চ দুটি উইকেট নেন। গত ১৫ আগস্ট থেকে শ্রীলঙ্কা-ভারতের দুই টেস্ট ম্যাচের সিরিজের প্রথমটি গলেতে শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)

ভারত : প্রথম ও দ্বিতীয় ইনিংস ৪৬২ ও ১৯৩ (রিশাভ ৬৬, দেবদত্ত ৪৪, রাহুল ৩৫; ফার্নান্দো ৪/৩১, প্রবাথ ৩/৪৩, লাহিরু ২/২৮)।

শ্রীলঙ্কা : প্রথম ইনিংস ২৮৪ ও দ্বিতীয় ইনিংস ৮৪/৪ (ডি সিলভা ৩১*, দিনুশা ২৫*, উদারা ১৬; মানব সুথার ২/৩০, সিরাজ ১/১১ ও প্রসিদ্ধ ১/১৩)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন