মতবিনিসময় সভায় ড. হেলাল উদ্দিন

কোরআনের বিধান কায়েমে আলেমদের এগিয়ে আসতে হবে

কোরআনের বিধান কায়েমে আলেমদের এগিয়ে আসতে হবে

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেছেন, পবিত্র কোরআন হচ্ছে আমাদের এক জীবন্ত মু‘জিজা। আমরা যদি এই কোরআনকে নিজেদের বুকে ধারণ ও তার বিধানে রাষ্ট্র পরিচালনা করতে পারি তবেই আমরা স্বার্থক। ‍কোরআনের বিধান কায়েমের জন্য ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।

ড. হেলাল উদ্দিন বলেন, ইসলামী বিপ্লব অর্জনের মাধ্যমে বাংলাদেশের নেতৃত্ব দেবে এদেশের আলেম সমাজ। ওলামা-মাশায়েখ শুধু মসজিদের মিনারে নয় আগামীতে সংসদেও নেতৃত্ব দেবে এবং রাষ্ট্র পরিচালনা করবে।

বিজ্ঞাপন

তিনি শনিবার রাজধানীর মতিঝিলে সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের মতিঝিল জোন আয়োজিত ওলামা-মাশায়েখ ও আইম্মায়ে মাসাজিদদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, কোরআনের বিধানকে জারি করতে প্রয়োজনীয় ত্যাগের জন্য আমরা যদি প্রস্তুত থাকতে পারি, তাহলে সামানে কেন কোনো বাধাবিপত্তি কাজে লাগবে না। সব বাধাবিপত্তিকে অতিক্রম করে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারব, ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, সীরাতুন্নবী (সা.) মাহফিলের উদ্দেশ্য হতে হবে মহানবী (সা.) আদর্শ ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠা করা। মহানবী (সা.) এর আদর্শ প্রতিষ্ঠায় নিঃস্বার্থ ভূমিকা রাখতে তিনি আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মহানবী (সা.) আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে। বিদ্যমান প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য সীরাতুন্নবী (সা.) আদর্শ অনুসরণের বিকল্প নেই। মানুষের তৈরি মতবাদে হাজার বার বিপ্লব হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সিস্টেমের পরিবর্তন করতে হবে।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ওলামা বিভাগের মতিঝিল জোন সভাপতি মাওলানা আ ন ম হেলাল উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি মহিউদ্দিন, পল্টন জোন ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন আহমদ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ওলামা-মাখায়েখ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন