নিখোঁজের ৫ দিন পর নৈশ প্রহরীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)

নিখোঁজের ৫ দিন পর নৈশ প্রহরীর লাশ উদ্ধার

নিখোঁজের পাঁচ দিন পর ঘাটাইল সরকারি জিবিজি কলেজের নৈশ প্রহরী ইউসুফ (৪০) এর লাশ কলেজের পেছনে পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি ৫ জুন থেকে নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার বিকেলে তার পরিবার কলেজ ল্যাবের পেছনে গিয়ে তার জুতা ও পড়নের লুঙ্গি দেখতে পেয়ে সন্দেহ করে পুলিশকে খবর দেয়।

বিজ্ঞাপন

পরে পুলিশ এসে বিকেল ৫টায় ল্যাবের পেছনে ডোবা থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইউসুফ পৌরসভার চান্দশী গ্রামের মৃত গনি মিয়ার ছেলে।

ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ আমার দেশকে বলেন, 'ইউসুফের লাশ কলেজের ল্যাবের পেছনে ডোবা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার তদন্ত চলছে।'

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন