বন্যা ও বৈরি আবহাওয়ার কারণে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের আলিমের যেসব বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল তার নতুন সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ওইসব পরীক্ষা শুরু হবে ২০ আগস্ট থেকে।
রোববার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো.ফারুক আহম্মেদ স্বাক্ষরে এ সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ।
একই দিন পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরে অপর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে ।
নতুন সময়সূচি অনুযায়ী, বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হবে ২২ আগস্ট, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট, আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ২৭ আগস্ট, হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা হবে ৩১ আগস্ট।
সাধারণ বিভাগ বালাগাত ও মানতিক, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, মুজাব্বিদ মাহির বিভাগের তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর, বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর, মুজাব্বিদ বিভাগের তাজবিদ প্রথম পত্রের পরীক্ষাও অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর, আল ফিকহ প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর, আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর।
এর আগে ১৮ আগস্টের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ করে ২৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বর অনলাইনে শিক্ষাবোর্ডে প্রেরণ করতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে যথাসময়ে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র হাতে হাতে আলিম শাখায় জমা দিতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


