পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার। প্রয়োজনে আফ্রিকা থেকেও আমদানি করা হবে।

বিজ্ঞাপন

শনিবার ঢাকায় ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র‍্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এ আলোচনার আয়োজন করে।

তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার। পোশাক খাতের পণ্যের পাশাপাশি পাটজাত পণ্য নিয়ে কাজ চলছে জোরেশোরে।

শামা ওবায়েদ বলেন, এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রোহিঙ্গা ইস্যু নিয়েও এবার ইউএনজিএ-তে একটা সেশন হবে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আমাদের এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা অনেক কথা বলছি, বলছি, বাট আদতে এই সমস্যাটা আরও ঘনীভূত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন