প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার
পদায়নের তারিখ ৪ অক্টোবর নির্ধারণের পর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। পরে রাস্তা পরিস্কার করে তারা শাহবাগ ত্যাগ করেন

সরকারের পক্ষ থেকে আগামী ৪ অক্টোবর যোগদান ও পদায়নের তারিখ ঘোষণা করার পর রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা।

রোববার রাজধানীর শাহবাগ থানার সামনের সড়কে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরই তারা এ সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

বেলা ২ টার দিকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে সুপারিশপ্তাপ্ত শিক্ষকরা সরকারকে ধন্যবাদ জানান। এরপর তারা রাস্তা পরিস্কার করে তারা শাহবাগ ত্যাগ করেন।

এর আগে আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ছিল। এতে শাহবাগ থেকে টিএসসি অভিমুখের ডান পাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ প্রার্থী নির্বাচিত হন। পরে ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) এবং প্রয়োজনীয় সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন