জানালেন শিক্ষামন্ত্রী

পুরোনো পদ্ধতিতেই একাদশে ভর্তি

পুরোনো পদ্ধতিতেই একাদশে ভর্তি

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে আগের মতোই এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পুরোনো পদ্ধতি অর্থাৎ মার্ক বা জিপিএর ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি হবে।’

এর আগে সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করা হয়।

ফল প্রকাশের আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। পরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বর্তমান সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান ফলাফলের সার্বিক চিত্র তুলে ধরেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন