শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীরা নৈতিকতাবিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়। রোববার বেলা ১১টার দিকে ইউজিসিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বড় বড় বাজেট থাকলেও গবেষণার জন্য কোনো বাজেট নেই। বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয় থেকে এ নিয়ে কাজ করতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আপনি কি ভেবে দেখেছেন, এখনকার সময়ে অনেকেই ফেসবুকে লাইভে এসে এমনভাবে মন্তব্য করেন, যা একেবারেই অযাচিত ও অসংলগ্ন। তারা ‘হাই’, ‘গো অ্যাহেড’, ‘ডু আ রিসার্চ’ এ ধরনের নানা মন্তব্য করেন। এটি অনেক সময় উদ্দেশ্যহীনভাবে ছড়িয়ে পড়ে। ফলে ফেসবুক লাইভ দেখা এবং ভাইরাল হওয়ার একটি প্রবণতা তৈরি হয়।
মিলন বলেন, এ অবস্থায় আমাদের ইয়াং জেনারেশনকে নিয়ে উদ্বেগ বাড়ছে। আজকের তরুণ প্রজন্ম, এমনকি যারা ইউনিফর্ম পরে, তারাও তাদের শিক্ষক কিংবা মন্ত্রীদের বিরুদ্ধে যে কোনো ধরনের অশালীন মন্তব্য করতে দ্বিধা করে না।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

