পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী পৃথক অভিযানে ১১ জন নিহত হয়েছে। বান্নু এলাকায় অভিযানে দুই ও দক্ষিণ ওয়াজিরিস্তানের লাধা এলাকায় পাঁচ সন্ত্রাসী নিহত হয়। এ সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।
অন্যদিকে, বেলুচিস্তানের খুজদার জেলার সাসুল এলাকায় কোয়াডকপ্টারের সহায়তায় চালানো অভিযানে আরো চার জঙ্গি নিহত হয়।
নিহতরা নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও বেলুচিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
অভিযানে সাফল্যের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। জারদারি বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে ২১ আগস্ট পৃথক অভিযানে ৪৯ সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানিয়েছিল সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা।
সূত্র: ডন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


