আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘আকসা’র যাত্রা শুরুতে মিতালীর গানে মুগ্ধ দর্শক

বিনোদন রিপোর্টার

‘আকসা’র যাত্রা শুরুতে মিতালীর গানে মুগ্ধ দর্শক

যুক্তরাজ্যভিত্তিক সামাজিক, সাংস্কৃতিকবিষয়ক নতুন কোম্পানি ‘আকসা এন্টারটেইনমেন্ট’-এর প্রাথমিক যাত্রা শুরু হলো বাংলাদেশে। গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় সিলেটের মীরাবাজারের একটি অভিজাত রেস্তোরাঁয় ‘আকসা এন্টারটেইনমেন্ট’-এর যাত্রা শুরু হলো। এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের ম্যানচেস্টার প্রবাসী জমিরুল বশির। কোম্পানির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন মোহাম্মদ মঈন উদ্দিন ।

জমিরুল বশির বলেন, ‘কিছুদিন আগেই আমি বাংলাদেশে আসি পারিবারিক কাজে। দেশে আসার পরই মূলত ম্যানচেস্টার থাকাবস্থায় এই আকসা এন্টারটেমেন্ট নিয়ে এগিয়ে যাবার লক্ষ্যে কাজ শুরু করি। যুক্তরাজ্য ও বাংলাদেশের সবাইকে জানান দিতে এবং আমার কাছের মানুষদের নিয়ে এর প্রাথমিক ঘোষণা দিতে একটি সান্ধ্যকালীন আয়োজন করি। এই আয়োজনে অনেকেই উপস্থিত ছিলেন, যারা মূলত আমার স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়নে দারুণ অনুপ্রেরণা দিয়েছেন। যারা উপস্থিত ছিলেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করছি আকসা এন্টারটেইনমেন্টের পরিধি এর কাজের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

অভি মঈনুদ্দীন বলেন, ‘জমিরুল বশির ভাই আমাদের পরিবারেরই একজন। যেহেতু বাংলাদেশের বিনোদন সাংবাদিকতায় আমার পথচলা ২৫ বছরেরও বেশি সময় ধরে, তাই সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে নানান ধরনের সুদূরপ্রসারী চিন্তা-ভাবনার ব্যাপারে তাকে সহযোগিতার ক্ষেত্রে আমি শতভাগ চেষ্টা করব। আমিও চাই আকসা এন্টারটেইনমেন্টের পরিধি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক।’

অনুষ্ঠানে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি, ব্যাংক কর্মকতা আনোয়ার শিকদার, আফিয়া খাতুন, স্থপতি উজ্জ্বল বখত, ব্যবসায়ী মহিবুর রহমান, সমাজ সেবক ইন্দিরা তালুকদার, কাস্টমস ইন্সপেক্টর সরকার, শিক্ষক বিশ্বনাথ তালুকদার নেপুল, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রূপক কিরন তালুকদার, ব্যাংক কর্মকর্তা দেবব্রত বিশ্বাস লিটনসহ আরো অনেকে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন সিলেটের প্রখ্যাত সংগীতশিল্পী মিতালী দাস ও হিল্লোল শর্মা। মিতালীর কণ্ঠে ‘তুমি আমার মনের মানুষ’, ‘শত জনমের স্বপ্ন’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘নয়নও সরসী কেন’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘বলবোনা গো’, ‘গান গাই আমার মনরে বোঝাই’সহ আরো বেশকিছু গান গেয়ে শ্রোতা-দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেন। অনুরূপভাবে হিল্লোলও। জমিরুল বশির জানান, শিগগিরই যুক্তরাজ্যে ‘আকসা এন্টারটেইনমেন্টের আয়োজনে কয়েকটি শোয়ের আয়োজন করা হবে যেখানে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনয় শিল্পীরাই নিমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন