পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে মোহাম্মদ ইকবালের পরিচালনায় এবং ইস্টার্ন প্লাজা জামে মসজিদ, হাতিরপুল, ঢাকার সম্মানিত খতিব হাফেজ মাওলানা নিজাম বিন মুহিবের সঞ্চালনায় নেক্সাস টেলিভিশন টিভিতে মাসব্যাপী চলছে হাদিসের জ্ঞানবিষয়ক রিয়েলিটি শো ‘হাদিস আমার ভালোবাসা’-এর দ্বিতীয় সিজন।
প্রতিদিন বিকাল ৪টা ৪৫ মিনিট থেকে একযোগে লাইভ প্রচারিত হচ্ছে নেক্সাস টেলিভিশন, ‘হাদিস আমার ভালোবাসা’ পেজ এবং ‘হাদিস আমার ভালোবাসা’ ইউটিউব চ্যানেলে।
দেশের বিভিন্ন জেলা থেকে ১ জানুয়ারি ২০১০ বা এর আগে জন্মগ্রহণ করেছেন এমন পুরুষ যার যে কোনো ৩০০টি সহিহ ও হাসান পর্যায়ের হাদিস মুখস্থ (রাবি, মতন ও কিতাবের নামসহ) এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রাথমিক অনলাইন বাছাই পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের মধ্যে ১০০ জনকে চূড়ান্ত বাছাই পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। চূড়ান্ত বাছাইয়ের লিখিত পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের মধ্যে ৫০ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। চূড়ান্ত বাছাই পরীক্ষার লিখিত ও মৌখিকে প্রাপ্ত নম্বরের সমন্বয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের মধ্যে সেরা ২৪ জনকে নিয়ে চলছে টিভি পর্ব।
এখান থেকেই বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা করা হবে চ্যাম্পিয়ন যিনি পাবেন নগদ ২ লাখ টাকা ও ওমরা করার সুযোগ। প্রথম রানারআপ পাবেন ১ লাখ টাকা ও পবিত্র ওমরা করার সুযোগ এবং দ্বিতীয় রানারআপ পাবেন ৭৫ হাজার টাকা ও ওমরা করার সুযোগ। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে নেক্সাস টেলিভিশনে প্রতিদিন বিকাল ৪টা ৪৫ মিনিটে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

