ঢালিউডের গ্ল্যামারাস নায়িকা তমা মির্জা। কোরবানি ঈদে ছোট আর বড় পর্দায় তার উপস্থিতি নিয়ে ভক্তরা ব্যাপক মাত্রায় কৌতূহলী। এবার সিনেমা নিয়ে আসছেন কিনা সেটি জানারও আগ্রহ তাদের। ঈদে তমা সিনেমা নিয়ে আসছেন নিশ্চিত। তবে বড় পর্দায় নয়, থাকছেন টিভি পর্দায়। ঈদে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে তমা অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’র। ঈদের দ্বিতীয় দিন এটি প্রচার হবে দীপ্ত টিভিতে।
রায়হান রাফির পরিচালনায় এই সিনেমায় তমার সঙ্গে জুটি বেঁধেছেন আফরান নিশো। ২০২৩ সালের কোরবানি ঈদে হলে মুক্তি পেয়েছিল এটি। মাসুদ নামের এক ব্যক্তির ব্যাংক ডাকাতির ঘটনা নিয়ে তৈরি সিনেমাটি।
‘সুড়ঙ্গ’ প্রসঙ্গে তমা বলেন, ‘এটি প্রেম-বিচ্ছেদের গল্প। একই সঙ্গে থ্রিলারও রয়েছে। মুক্তির পর থেকেই দর্শক ভালোবাসা পেয়েছি। এবার টিভিতে প্রিমিয়ার হচ্ছে। যারা এখনও সিনেমাটি দেখেননি, তাদের জন্য চমৎকার সুযোগ।
এদিকে গত রোজায় হলে মুক্তি পেয়েছে তমার সিনেমা ‘দাগি’। এতে তার নায়ক ছিলেন আফরান নিশো। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে।
সিনেমার পাশাপাশি ওটিটিতে তুমুল ব্যস্ত তমা। ঈদুল ফিতরে ওটিটিতে মুক্তি পেয়েছিল তার ওয়েব ফিল্ম ‘আমলনামা’। রায়হান রাফি পরিচালিত এ ফিল্মে তমার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।
এদিকে মুক্তির অপেক্ষরত তমার ওয়েব সিরিজ ‘দুই বন্ধু’। এটি পরিচালনা করেছেন কলকাতার অঞ্জন দত্ত। এছাড়া ঈদের একাধিক টিভি আয়োজনেও অংশ নেবেন এই ঢালিউড সুন্দরী।
এফ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

