৩১ বছরেই কোরিয়ান অভিনেত্রীর জীবনাবসান

৩১ বছরেই কোরিয়ান অভিনেত্রীর জীবনাবসান

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে হার মেনে গেলেন দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী কাং সিও-হা। গতকাল সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। সামাজিক মাধ্যমে একটি হৃদয়বিদারক পোস্টের মাধ্যমে অভিনেত্রীর মৃত্যু-সংবাদ জানিয়েছেন তাঁর বোন।

সিও-এর বোন লেখেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না। তুমি যখন প্রচণ্ড যন্ত্রণা সহ্য করেছো, তখনও তুমি আমার জন্য ও অন্য সবার জন্য চিন্তা করতে। ব্যথানাশক ওষুধ দিয়ে ব্যথা সহ্য করতে হয়েছিল।এখন ব্যথা ছাড়াই সেখানে সুখী থাকবে।‘

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘তুমি আমাকে একটা উপহার দিয়ে বলেছিলে এ উপহারটা আমাকে তোমার কথা মনে করিয়ে দেবে। আমি বরং সেগুলো দিদিমাকে দিয়েছি। কেননা আমি সবসময় তোমাকে আমার হৃদয়ে, আমার দৈনন্দিন জীবনে বহন করব। আমি তোমাকে অনেক ভালোবাসি।‘

উল্লেখ্য, ২০১২ সালে একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে শোবিজে অভিষেক হয়েছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ছোট অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন 'স্কুলগার্ল ডিটেকটিভস’, ‘অ্যাসেম্বলি’, ‘ফার্স্ট লাভ অ্যাগেইন’, ‘হার্ট সার্জনস’-এর মতো জনপ্রিয় নাটক। ‘ইন দ্য নেট’ নামের একটি আসন্ন চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয়ের শুটিং শেষ করেছেন। এটিই ছিল ক্যারিয়ারের শেষ অভিনয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন