পুরোদমে কৃষি কাজ করব: চিত্রনায়িকা বুবলী

পুরোদমে কৃষি কাজ করব: চিত্রনায়িকা বুবলী

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন ইস্যুতে মাঝে মধ্যেই আলোচনায় আসেন এই নায়িকা। বলতে গেলে বুবলী তার সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি খবরের শিরোনামে থাকেন।

এবার সিনেমার বাইরে চমকপ্রদ তথ্য জানিয়েছেন নেটিজেনদের। ভবিষ্যতে কৃষি কাজ করার ইচ্ছা পোষণ করেছেন বুবলী।

বিজ্ঞাপন

সবুজে ঘেরা প্রকৃতির মাঝে নিজের ভেরিফায়েড পেজে রোববার দুপুরে একগুচ্ছ ছবি জুড়ে একটি পোস্ট করেন বুবলী।

ক্যাপশনে লেখেন, ভবিষ্যতে পুরোদমে কৃষি কাজ করব। ফুল, ফলমূল, শাক সবজি চাষ করব। হাঁস মুরগি, গরু ছাগল পালবো। কারণ প্রকৃতি একটু বেশীই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।

Bubli status 23

বুবলীর এমন ক্যাপশন ও ছবির নিচে শতশত অনুসারীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। অধিকাংশই মন্তব্যে লিখেছেন, খুব ভালো উদ্যোগ।

বুবলী অভিনীত পিনিক ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে এই নায়িকা শুটিং করছেন ‘শাপলা শালুক’ ছবির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন