নুসরাত ইমরোজ তিশার ক্ষোভ

কর ফাঁকির অভিযোগে 'তিশা' নাম নিয়ে বিভ্রান্তি

কর ফাঁকির অভিযোগে 'তিশা' নাম নিয়ে বিভ্রান্তি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কর ফাঁকি দেওয়ায় বেশ ক’জন তারকা শিল্পীদের ব্যাংক হিসাব জব্দ করতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই তালিকায় আছেন ঢাকাই সিনেমার অভিনেতা-অভিনেত্রী মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, আহমেদ শরীফ, নুসরাত ইয়াসমিন তিশাসহ আরো অনেকে।

এই তালিকায় থাকা ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামকে ঘিরে ছড়িয়েছে বিভ্রান্তি। অনেকে সেই নামকেই ধরে নেন নুসরাত ইমরোজ তিশা। এবার বিষয়টি খোলাসা করেছেন অভিনেত্রী নিজেই।

বিজ্ঞাপন

খবরটি ছড়িয়ে পড়ার পর রোববার দিবাগত রাতে ফেসবুকে একটি পোস্ট দেন তিশা। যেখানে তিনি লিখেছেন, ‘আমি নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি।’

সাংবাদিকদের উদ্দেশ্যে করে তিনি লেখেন, ‘আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন