ইসলামি অনুষ্ঠান নির্মাণে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার এক যুগ

ইসলামি অনুষ্ঠান নির্মাণে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার এক যুগ

ইসলামিক অনুষ্ঠান নির্মাণে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ‘কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া’। প্রতিষ্ঠানটি এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইসলামিক ট্রাভেলিং শো, রিয়েলিটি শো, ইসলামিক টকশোসহ আরো বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। তারই ধারাবাহিকতায় এ বছর বেসরকারি চ্যানেল আরটিভিতে প্রচারিত হচ্ছে দেশের সর্ববৃহৎ রিয়েলিটি শো ‘আলোকিত কোরআন-২০২৫’, ও মিসর থেকে নির্মিত ইসলামিক ডকুমেন্টরি ‘আরাবি কাফেলা’। এছাড়া একই চ্যানেলে প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে সরাসরি লাইভ অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’।

চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত হচ্ছে ইসলামিক রিয়েলিটি শো ‘সময়ের সেরা হাফেজ’। এছাড়া বিকাল ৪টা ২০ মিনিট থেকে ইফতার পর্যন্ত প্রচারিত হচ্ছে বিশেষ আলোচনা টকশো ‘শাহারু রামাদান’। একই চ্যানেলে সাহরি অনুষ্ঠান ‘আলোকিত রামাদান’ প্রচারিত হচ্ছে। কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া প্রযোজিত কয়েকটি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে একুশে টেলিভিশনে। বিকাল ৫টা থেকে প্রচারিত হচ্ছে তারাবির ব্যাখ্যা নিয়ে বিশেষ আয়োজন ‘তারাবিকে জানুন’, ইসলামি জীবনঘনিষ্ঠ প্রশ্ন-উত্তরমূলক অনুষ্ঠান ‘আস সিয়াম’ ও মোনাজাত অনুষ্ঠান তার মধ্যে উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন

দেশ টিভিতে বিকাল থেকে ‘আল কোরআনের ছায়াতলে’, ইফতারের আগে মোনাজাত-দোয়া অনুষ্ঠান এবং সাহরির সময় ‘রহমতের রজনী’ প্রচারিত হচ্ছে তিন বছর ধরে।

দীপ্ত টেলিভিশনে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ‘আপনার প্রশ্ন’ প্রচারিত হচ্ছে প্রতিদিন বেলা ৩টা ২০ মিনিট থেকে। জিটিভিতে বিশেষ রিয়েলিটি শো, এতিমদের নিয়ে বিশেষ আয়োজন, কোরআনের ছোঁয়া নামে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতারের আগে হৃদয়ে রমাদান প্রচারিত হচ্ছে। এসএ টেলিভিশনে আয়োজিত হয়ে আসছে আল কোরআনের আহ্বান, প্রশ্ন-উত্তরমূলক অনুষ্ঠান ও ইফতারের আগে মোনাজাত অনুষ্ঠান।

ইসলামি অনুষ্ঠান নির্মাণ ও প্রচার নিয়ে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার কর্ণধার হাফেজ মাওলানা লুৎফর রহমান আমার দেশকে জানান, দেশ ও জাতির কল্যাণে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে সব সময় ইসলামের খেদমতে নিয়োজিত থাকতে চান। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ইসলামি অনুষ্ঠান করছেন। এজন্য বিভিন্ন বাধাবিপত্তি কাটিয়ে সফলতার সঙ্গে অনুষ্ঠানগুলো নির্মাণ করছেন।

একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তিনি ইসলামি অনুষ্ঠান করছেন। লুৎফর রহমান বলেন, ‘ইনশা আল্লাহ যতদিন বেঁচে থাকব, ততদিন কোরআনের খেদমত করে যাব এবং আমার পরবর্তী প্রজন্ম যেন আমার রেখে যাওয়া ইসলাম ও কোরআন-সুন্নাহর পথকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন