জননিরাপত্তা পরিপন্থী আইনে কারাগারে পাঠানো হয়েছে মেঘনা আলমকে

জননিরাপত্তা পরিপন্থী আইনে কারাগারে পাঠানো হয়েছে মেঘনা আলমকে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে মেঘনা আলম নামে এক নারী বলছেন, পুলিশ তাকে নিয়ে যাওয়ার জন্য তার বাসায় গিয়েছেন। ওই নারীর বক্তব্যে পরস্পরবিরোধী কিছু কথা পরিলক্ষিত হয়। বিষয়টি তুলে ধরে নেটিজেনদের মধ্যে অনেককেই সমালোচনা করতে দেখা যায়। ঘরোয়া পোশাকে অশালীনভাবে ভিডিও তৈরি করার ইনটেনশন নিয়েও নেটিজেনরা ব্যাপক সমালোচনা করেন।

বিজ্ঞাপন

শুক্রবার আদালত সূত্রে জানা গেছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কাজ করার জন্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। ডিবি পুলিশ মেঘনা আলমকে আদালতে হাজির করে আবেদন করলে আদালত এ আদেশ দেন। রাতেই তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

গণমাধ্যমের খবর অনুযায়ী, মেঘনা আলম মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মডেল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন