এক সময় প্রেমের সম্পর্কে জড়ালেও বর্তমানে ভালো বন্ধু টলিউড পরিচালক সৃজিত মুখার্জী ও অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। গত বছরই সৃজিতের টেক্কা সিনেমাতে দেখা গিয়েছিল স্বস্তিকাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তার সাবেক প্রেমিককে নিয়ে খোলামেলা এক মন্তব্য করেছেন।
সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছেন যে তিনি সৃজিতকে জিজ্ঞেস করতে চান যে কবে তিনি একটু শাকসবজি খাবেন আর রেড মিট থেকে নিজেকে দূরে রাখবেন।
স্বস্তিকার ভাষ্য, সৃজিত ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারে নাকি রেডমিট খেয়ে থাকেন। শুধু তাই নয়, সৃজিত নাকি বেশি খান। স্বস্তিকা বলেন, আমার এত জায়গায় সৃজিতের সঙ্গে দেখা হয়েছে, ইভেন্টে, সিনেমার প্রমোশনে, শুটিংয়ে, ব্যক্তিগতভাবে, কোনো সময় দেখলাম না একটা মানুষকে ফল খেতে, কোনো সময় দেখলাম না ডাল খেতে, কোনো সময় দেখলাম না শাকসবজি খেতে। একটা মানুষ শুধু মাংস খায়। তার হাসপাতালে যাওয়াটাই স্বাভাবিক।
স্বস্তিকা জানান, সৃজিত কোনো নিরামিষ খাবার খান না। পানিও কম খান। সৃজিত শুধুই মাংস খায়। চিকেনটাও তিনি শাকসবজি হিসেবেই খান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

