ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান ও সুনেরাহ

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান ও সুনেরাহ

বিশ্বকাপ ফুটবলের টানটান উত্তেজনা আর হাসির রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য আবারও বড় ধামাকা নিয়ে হাজির নির্মাতা কাজল আরেফিন অমি। আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে একযোগে মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন এবং বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৪’।

আগের চ্যাপ্টারে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল উন্মাদনার পর, এবারের গল্পে যুক্ত হচ্ছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য এবারের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি বা 'স্পেসাল গেস্ট এপিয়ারেন্স’! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান ‘ছোট ভাই’ এবং সুনেহরা। ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলার সাথে এই দুই তারকার উপস্থিতি গল্পে যে দারুণ কোনো টুইস্ট আনতে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

বিজ্ঞাপন

অসুস্থতা কাটিয়ে চ্যাপ্টার ১৩-তে অভাবনীয় সাড়া পাওয়ার পর, দর্শকদের এই বিপুল ভালোবাসার প্রতিদান দিতেই দ্রুততম সময়ের মধ্যে নতুন চমক নিয়ে হাজির হলেন নির্মাতা অমি। সন্ধ্যা ৭টা থেকে বঙ্গ-তে একযোগে উপভোগ করা যাবে চ্যাপ্টার ১৪-এর নতুন ৮টি পর্ব (পর্ব ১০৫-১১২)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন