নতুন ধারাবাহিক ‘নামে চালাক কামে বোকা’

নতুন ধারাবাহিক ‘নামে চালাক কামে বোকা’

সোনার চর গ্রামের নাম এখন আর কেউ সোনার চর বললে চেনে না। বেশ আগেই সোনার চর নাম বদলে এই গ্রামের নাম হয়েছে চালাকচর। চালাকচর নামকরণ মানে এই নয় যে, এই গ্রামের বেশিরভাগ মানুষ চালাক। বিষয়টা এর উল্টো। মূলত কাকতালীয়ভাবে এই গ্রামের বেশিরভাগ মানুষই যথেষ্ট বোকা। কিন্তু তারা নিজেদের মহা পণ্ডিত ভাবেন। অথচ সারাদিন তারা খুব নিখুঁতভাবে নানা ধরনের বোকামি করে।

দেখা গেল কেউ দোকান বা বাসা-বাড়ির ঘরে তালা দিল। চাবি হারিয়ে যাবে বলে, সেই চাবি তালার পাশেই কোথাও ঝুলিয়ে রাখে। তাদের হিসাব এইবার আর চাবি হারাবে না। কিন্তু চোর যে তালার পাশে ঝুলানো চাবি দিয়ে সহজে তালা খুলে সব নিয়ে যাবে, এই হিসাব এই বোকার চরের মানুষের নেই। আবার এমনো হয় তালা খুলে যে চোর ঘরে প্রবেশ করেছে সেও যেহেতু এই বোকার চরের বাসিন্দা। সুতরাং তার চুরি করা হলেও সে সহজে বের হয় না। নানা বোকামি করে। মনমতো কিছু না পেয়ে বাড়ির মালিকের জন্য অপেক্ষা করে। এমন সব হাস্যকর ঘটনার মধ্য দিয়ে বিচরণ বোকার চরের বেশ কিছু মজাদার চরিত্র।

বিজ্ঞাপন

আজ থেকে রাত ৯টা ২০ মিনিটে বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত হবে নাসির উদ্দিন মাসুদের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘নামে চালাক কামে বোকা’ প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। সুজিত বিশ্বাসের রচনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য্য, সমু চৌধুরী, সেলজুক, ফাতেমা হীরা প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন