আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোট পরিস্থিতি নিয়ে সন্তোষ

বিতর্কিত তিনটি ছাড়া বাকি ১০ নির্বাচনে অংশ নিয়েছেন আবুল হায়াত

বিনোদন রিপোর্টার

বিতর্কিত তিনটি ছাড়া বাকি ১০ নির্বাচনে অংশ নিয়েছেন আবুল হায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীসহ সারা দেশে চলছে উৎসবের আমেজ। সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এই নির্বাচনে অংশ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানাচ্ছেন বিভিন্ন শোবিজ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও।

ঢাকা-৮ আসনভুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে সকাল পৌনে ১০টার কিছু আগে ভোট দিয়েছেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত। মাঝের তিনটি বিতর্কিত নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) ছাড়া বাকি ১০টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ভোট প্রদান করে আবুল হায়াৎ বললেন, ‘এবারের নির্বাচনের পরিবেশ ভালো এবং সুন্দর। এখন পর্যন্ত কোনো অসুবিধা বা বিশৃঙ্খলা দেখিনি।’

আবুল হায়াৎ বলেন, ‘যোগ্য প্রার্থীরা ভোটে জয়ী হোক, এটাই চাই। জেনুইন একটা পার্টি সরকার পরিচালনায় এলে অনেক কিছুই ঠিক হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন