আসলে সে খুনির প্রমাণিত দোসর: আসিফ

আসলে সে খুনির প্রমাণিত দোসর: আসিফ

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবর ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে দৃশ্যত নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনির প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’

বিজ্ঞাপন

যদিও পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, তিনি ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে এই মন্তব্য করেছেন।

Asif ss

গত মার্চে যুক্তরাজ্যে সাকিব আল হাসানের জন্মদিনে অংশ নিয়েছিলেন আসিফ আকবর। সে সময় দুজনকে একসঙ্গে কেক কাটতে এবং একে অপরকে কেক খাইয়ে দিতে দেখা যায়। ওই অনুষ্ঠানে সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এছাড়া, গত ৪ মার্চ গণমাধ্যমে আসিফ আকবর বলেছিলেন, সাকিবের বিরুদ্ধে থাকা আইনি জটিলতা নিরসনের বিষয়টি মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে এবং বিসিবির লিগ্যাল টিমও সক্রিয়ভাবে কাজ করছে। তখন তিনি আশা প্রকাশ করেছিলেন, সমন্বিত উদ্যোগে বিষয়টির সমাধান হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন