শেষের পথে ‘জোনাকির আলো’

শেষের পথে ‘জোনাকির আলো’

এ প্রজন্মের মেধাবী নাট্যনির্মাতা মুসাফির রনি। এই নির্মাতা নাটক নির্মাণে দক্ষতার পরিচয় দিয়েছেন বারবার। তার নির্মিত নাটক মানেই দর্শকের ভিন্ন কিছু। তেমনই একটি জনপ্রিয় ধারাবাহিক ‘জোনাকির আলো’। এনটিভিতে সম্প্রচারিত এই নাটক শিগগির শেষ হতে চলেছে বলে জানালেন নির্মাতা নিজেই।

পাপ্পুরাজ রচিত ও ‘প্রচেষ্টা অ্যাড মিডিয়া’ প্রযোজিত নাটকটির মূল গল্প রনির নিজেরই। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার করা হয় এটি। এতে অভিনয় করছেন আবুল হায়াত, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শেলী আহসান, ড. নাজনীন চুমকি, সালহা খানম নাদিয়া, ফারজানা আহসান মিহি, সালমান আরাফাতসহ অনেকে। এরই মধ্যে ১৩৫তম পর্ব প্রচারিত হয়েছে, আর কয়েকটি পর্ব শেষে নাটকটির সম্প্রচার শেষ হবে।

বিজ্ঞাপন

এতে অভিনয় প্রসঙ্গে গুণী ও ভার্সেটাইল অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, ‘এনটিভিতে যতগুলো ধারাবাহিক নাটক প্রচার হয় তারমধ্যে জোনাকির আলো অন্যতম দর্শকপ্রিয় একটি নাটক। এটি একটি পারিবারিক গল্পের নাটক। আমি এই ধারাবাহিকের শুরু থেকেই যুক্ত আছি। মুসাফির রনি যত্ন নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করে। তারসঙ্গে কাজ করে মজা আছে। তাছাড়া আমি যে ধরনের গল্পে সাধারণত কাজ করতে চাই জোনাকির আলো ঠিক সেই ধরনের গল্পেরই নাটক।’

ইন্তেখাব দিনার বলেন, ‘সত্যি বলতে কী আমরা যারা এই ধারাবাহিকে অভিনয় করছি তাদের অভিনয় করার মূল আগ্রহই কিন্তু সেলিম ভাই। সেলিম ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করার প্রবল ইচ্ছে বা আগ্রহ সকলের। আমারও একই কারণেই এই নাটকে অভিনয় করা। তাছাড়া রনি সত্যিই মন দিয়ে নাটক নির্মাণ করে। যে কারণে তার কষ্টের ফলও সে পায়।’

শেলী আহসান বলেন, ‘শেষ হয়ে যাচ্ছে জোনাকির আলো, তাই মনটা একটু খারাপ। সবাইকে খুব মিস করবো।’

ড. নাজনীন চুমকি বলেন, ‘রনি যেদিন আমাকে প্রথম ফোন করে এই নাটকে অভিনয়ের জন্য, যখন জানতে পারি যে এতে সেলিম ভাই আছেন, আমি সাথে সাথে রাজি হয়ে যাই। খুব ভালোলেগেছে জোনাকির আলো টিমের সাথে কাজ করে।’

মিহি বলেন, ‘জোনাকির আলো পুরো টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা খুব চমৎকার। নিজেকে অভিনয়ে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছি এই ধারাবাহিকে কাজ করে। সালমান আরাফাত বলেন,‘ আমিতো অভিনয়ে একেবারেই নতুন। আমার বাবার চরিত্রে শ্রদ্ধেয় শহীদুজ্জামান সেলিম ভাইকে পেয়ে কতটা ভালো যে লেগেছিলো তা ভাষায় প্রকাশের নয়। আমি ভীষণ উপভোগ করেছি, আমাকে এমন সুযোগ দেবার জন্য রনি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।’

মুসাফির রনি জানান, এরই মধ্যে ধারাবাহিকটির শেষ পর্বের নির্মাণ কাজও সম্পন্ন হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন