প্রকাশিত হলো আহমেদ সজীবের ‘ভালো থাকা বারণ’

প্রকাশিত হলো আহমেদ সজীবের ‘ভালো থাকা বারণ’

প্রিয়জনের পাশে থাকা মানেই দিন রাত ভালো থাকা, অহর্নিশ তাকে ঘিরেই যেন স্বপ্নের যাপিত জীবন। প্রিয়জনের স্পর্শ মাখা এই দিনরাত্রির অনুভূতি নিয়ে আহমেদ সজীব গেয়েছেন নিজের কথা ও সুরে ‘ভালো থাকা বারণ’ শিরোনামের গান ।

গানটির সঙ্গীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।

বিজ্ঞাপন

নিজের মৌলিক গান নিয়ে উচ্ছ্বসিত সজীব জানান, ‘এই গানটি আমি লিখেছি এক গভীর আবেগ ও নিঃসঙ্গ ভালোবাসার অনুভূতি থেকে। একজন মানুষ যখন কাউকে খুব গভীরভাবে ভালোবাসে, তখন তার সব অনুভব, সব আশা ভরসা, এমনকি বেঁচে থাকার মানেও সেই প্রিয়জনের মধ্যেই খুঁজে পায়। আমি অনুভব করেছি, যখন প্রিয় মানুষ পাশে থাকে, তখন সময়ও যেন থেমে যায়, দিনগুলো হয়ে ওঠে আলোকিত, আর জীবনের সব রং যেন তার সান্নিধ্যেই খুঁজে পাওয়া যায়। এটা শুধু প্রেমের গান নয়, এটা ভালোবাসার প্রতি এক নিঃশর্ত আত্মসমর্পণ, যেখানে ভালোবাসার মানুষটি হয়ে ওঠে জীবনের সবচেয়ে আপন, সবচেয়ে প্রয়োজনীয় একটিমাত্র কারণ। আমি আশা করছি গানটি সবার হৃদয় ছুঁেয় যাবে।

গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিক সহ দেশী বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন