সফলভাবে সম্পন্ন ফারুকীর অপারেশন

সফলভাবে সম্পন্ন ফারুকীর অপারেশন

মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা এ কথা জানান।

বিজ্ঞাপন

ফেসবুকে তিনি লেখেন, 'মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।'

সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।'

উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন