টিভি পর্দার জনপ্রিয় মুখ আবদুর নূর সজল ও সালহা খানম নাদিয়া। জুটি বেঁধে কাজ করেছেন অনেক নাটকে। এবার তাদের দেখা যাবে হৃদয়স্পর্শী প্রেমের গল্প নিয়ে নির্মিত একটি নাটক ‘বর্ষা বিহনে’-তে।
রেজাউর রহমান রিজভীর রচনা ও ওয়ালিদ আহমেদের পরিচালনায় নির্মিত এই নাটকটি প্রচারিত হবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এশিয়ান টিভিতে। এছাড়া প্রচারের পরপরই সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও নাটকটি মুক্তি দেয়া হবে।
নাটকটিতে আরো অভিনয় করেছেন সুষমা সরকার, তুর্জা নীল, আফরোজা মোমেন, খালেদা বেলা, নিয়ামুল মুক্তা ও আনিতা আকিল।
আর এন এন প্রডাকশন নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা মোমেন। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সায়েরা সান-উম নুসাকা।
সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘বর্ষা বিহনে’ নাটকের গল্প আবর্তিত হয়েছে সম্পর্ক, ভালোবাসা ও জীবনের জটিলতা ঘিরে। দর্শকদের আবেগ ছুঁয়ে যাওয়ার মতো একটি পরিপূর্ণ পারিবারিক নাটক এটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

