‘বিনোদিনী’ হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী

‘বিনোদিনী’ হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী

সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় (এসএআইএফএফএফ) ৩টি পুরস্কার পেয়েছে বাংলা সিনেমা ‘বিনোদিনী’। দর্শকপ্রিয় টালিউডের এ সিনেমাটির জন্য ‘অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ড’-এর পাশাপাশি ‘সেরা অভিনেত্রী’-র পুরস্কার পেয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এ ছাড়া ক্যারিয়ারের প্রথম বাংলা ছবি ‘বিনোদিনী’র কারণে ‘বেস্ট ডিরেক্টর’-র খেতাবও পেয়েছেন রামকমল মুখার্জী।

বিজ্ঞাপন

পুরস্কার পাওয়ার প্রসঙ্গে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন, দর্শকদের ভালোবাসার পরে আন্তর্জাতিক স্তরে সম্মান পেল ছবিটা। রিঅ্যাকশনগুলো পেয়ে মনে হয়েছে যাবতীয় কষ্ট সার্থক। ফ্লোরিডায় হাউজফুল শো ও তারপরে তিনটা অ্যাওয়ার্ড পাব, এটা ভাবতেই পারিনি। রুক্মিণী ও পুরো ইউনিটের সবার কঠোর পরিশ্রম ছিল। তাই বেশ কয়েকটা বিভাগে এভাবে স্বীকৃতি পাওয়া দারুণ আনন্দ দিয়েছে। ছবির কস্টিউম, সিনেমাটোগ্রাফিও সকলের পছন্দ হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন