যুদ্ধের ক্ষয়ক্ষতির বোঝা পুরো বিশ্বের ওপর চাপাচ্ছে যুক্তরাষ্ট্র: বাঘাই

যুদ্ধের ক্ষয়ক্ষতির বোঝা পুরো বিশ্বের ওপর চাপাচ্ছে যুক্তরাষ্ট্র: বাঘাই
ছবি: সংগৃহীত।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেদের সৃষ্ট বিশৃঙ্খলার অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বোঝা এখন পুরো বিশ্বের ওপর চাপানোর চেষ্টা করছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানবিরোধী যুদ্ধের কারণে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার দায় এখন তেহরানের ওপর চাপানোর চেষ্টা করছে ওয়াশিংটন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়ে ‘অবৈধ ও বর্বর যুদ্ধ’ শুরু করার আগ পর্যন্ত হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ছিল।

বিজ্ঞাপন

বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে, অথচ এখন পুরো বিশ্বকে এর খরচ দিতে বলছে। একই সঙ্গে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন এই বিশৃঙ্খলার জন্য ইরানই দায়ী। এটি সম্পূর্ণ অযৌক্তিক!’

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন