দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে উঠল ৩২৭ কোটি টাকা

দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে উঠল ৩২৭ কোটি টাকা
ফাইল ছবি

দুর্বল পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৭ হাজার ৮৯৬ গ্রাহক ৩২৭ কোটি টাকার আমানত তুলেছেন। যা প্রথম দিনের তুলনায় কিছুটা বেশি। প্রথম দিন আমানত উত্তোলনের পরিমাণ ২৫৪ কোটি টাকা। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, প্রত্যাশার তুলনায় আমানত উত্তোলনের পরিমাণ অনেক কম। এখন আমানত তোলার পাশাপাশি জমাও হচ্ছে।

বিজ্ঞাপন

আলোচ্য পাঁচ ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংকের মোট শাখা ৭৬১টি। ব্যাংক পাঁচটি একীভূত হয়ে বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

জানা গেছে, এই পাঁচ ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে অর্থের দাবি রয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা। আমানতকারীদের টাকা ফেরত দিতে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করা হয়েছে। এরপর সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন শাখায় টাকা পাঠানো হয়। এদিন ৫ হাজার ৫৩২ জন গ্রাহক তুলেন ২৫৪ কোটি টাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন