কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফেরত

কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফেরত

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে তাকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে এ পদে কাউকে এখনো দায়িত্ব দেওয়া হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনীর এ কর্মকর্তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ২০২৪ সালের ৫ অগাস্ট পরবর্তী রাজনৈতিক পালাবদলের মধ্যে ১১ অগাস্ট মোতাহের হোসেনকে প্রেষণে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।

কারা অধিদপ্তরের মিডিয়া সেল থেকে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক‌ আদেশে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে প্রত‌্যাবাসন করা হ‌য়ে‌ছে। এটি এক‌টি নিয়মিত প্রক্রিয়া। বিষয়টি নিয়ে কোন বিভ্রান্তির কোন অবকাশ নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন