এতো অসহায় লাগে: নাবিলা

বিনোদন রিপোর্টার

এতো অসহায় লাগে: নাবিলা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডে সারাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

আসন্ন ঈদ উল আযহায় মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র বনলতা সেন-এ নাম ভূমিকায় অভিনয় করা এই অভিনেত্রী নিজেও এক কন্যা সন্তানের মা, তাই শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

নিজের ফেসবুক পোস্টে নাবিলা লেখেন, ‘আর কোনো কথাতো বেরোয় না আমার। কী বলবো? কী বললে, কী করলে নিরাপদে থাকবে আমাদের শিশুরা? কেন মানুষ রূপে জন্ম নিয়েও সকলে হিংস্র প্রাণী হয়ে যাচ্ছে? সভ্য সমাজ বলতে কি আর কিছু আছে? কোথায় এর শেষ হবে? শেষ কি আছে এর কোনো? কোথায় যাবো? কি করবো? এতো অসহায় লাগে... এতো অসহায় লাগে....’

অভিনেত্রীর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...