নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যসভার সংসদ সদস্য থেকে পদত্যাগ করলেন টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার, ১৬ জুলাই, পদত্যাগপত্র জমা দিয়েছেন কোয়েল। গত জুনে একবার পদত্যাগপত্র জমা দেন তিনি। তখন জানানো হয়, সরাসরি নিজে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। এবার সেটিই করলেন এ নায়িকা।
এর আগে তৃণমূলের মনোনয়নে রাজ্যসভায় যাওয়া তিন সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক পদত্যাগ করেন। এবার এ অভিনেত্রীর পদত্যাগ করায় রাজ্যসভায় তৃণমূলের সংসদ সদস্য সংখ্যা কমে ৯-এ দাঁড়াল।
টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন ধরেই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন কোয়েল মল্লিক। অভিনয় জীবনের পাশাপাশি রাজনীতিতেও তাঁর উপস্থিতি নজর কেড়েছিল। এবার সাংসদ পদ থেকে ইস্তফা এবং তারপর বিজেপির শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ, এই দুই ঘটনাকে ঘিরে জোরদার হয়েছে রাজনৈতিক জল্পনা।
এখন সকলের নজর একটাই প্রশ্নে, কোয়েল মল্লিক কি সত্যিই তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপির পতাকা হাতে তুলতে চলেছেন? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ? আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত এই জল্পনার অবসান হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে রথযাত্রার দিন কোয়েলের এই পদক্ষেপ যে রাজ্যের রাজনৈতিক অন্দরে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

