রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম জ্বালানি বহনকারী রুশ বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সোহেল রানা। এ বিষয়ে সরাসরি
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে পাকিস্তান হাইকমিশনের কাছে কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন তিনি।
স্ট্যাটাসে কড়া ভাষায় সোহেল রানা লেখেন, ‘পাকিস্তান হাইকমিশন, সত্যিকারভাবে জানতে চাই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য যে ইউরেনিয়াম নিয়ে রাশিয়ান প্লেন আসার কথা ছিল, তাকে নাকি আপনারা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার জন্য অনুমতি দেননি। কথার সত্যতা জানাবেন।’
বিষয়টিকে পাশ কাটিয়ে না যাওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লেখেন, ‘পাস কাটিয়ে গেলে আমাদের উত্তর খুব সুখবর হবে না।’
ইউরেনিয়ামের চালানটি গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইটটি নির্ধারিত সময়ে আসতে পারেনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্দিষ্ট সময়ে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়নি। তবে পাকিস্তান কী কারণে এই অনুমতি দেয়নি, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার পর রাশিয়া আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ইউরেনিয়ামের এই চালানটি নতুন করে পাঠানোর দিনক্ষণ প্রস্তাব করেছে। এর মাঝেই পাকিস্তান কর্তৃপক্ষের এমন আচরণের প্রতিবাদে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

