মেসির অশ্রু ছুঁয়ে গেল অমিতাভ বচ্চনকে, দিলেন আবেগঘন বার্তা

মেসির অশ্রু ছুঁয়ে গেল অমিতাভ বচ্চনকে, দিলেন আবেগঘন বার্তা

দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি লিওনেল মেসির। শিরোপার লড়াইয়ে পরাজয়ের পর হতাশ ও অশ্রুসজল চোখে মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন অধিনায়ককে। তার এই আবেগঘন মুহূর্ত বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের পাশাপাশি স্পর্শ করেছে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকেও।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অমিতাভ বচ্চন লেখেন, ‘খেলা শেষ। স্পেন চ্যাম্পিয়ন, আর মেসি হেরে গেল।’ এরপর তিনি মেসির প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, ‘আবেগের অশ্রু কষ্টের হলেও প্রতিটি চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে।’

বার্তার শেষাংশে কিংবদন্তি এই অভিনেতা মেসিকে সমর্থকদের ভালোবাসা গ্রহণ করে ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

মেসির অশ্রুসিক্ত বিদায় যেমন আর্জেন্টিনার অসংখ্য সমর্থককে আবেগাপ্লুত করেছে, তেমনি বিশ্বের বিভিন্ন অঙ্গনের তারকাদের কাছ থেকেও এসেছে সহানুভূতি ও শ্রদ্ধার বার্তা।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন