নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কর্নেল অলির অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কর্নেল অলির অভিনন্দন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব.) অলি আহমদ। ফাইল ছবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি পদপ্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো অভিনন্দন বার্তায় তিনি বলেন, আমি আশা করি রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে নব-নির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনতা, গণতন্ত্র এবং ইনসাফের সুরক্ষায় দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন