‘চা গরম’-এ অন্য এক সাফা

বিনোদন রিপোর্টার

‘চা গরম’-এ অন্য এক সাফা

পরিচালক শঙ্খ দাশগুপ্তের মুন্সিয়ানায় ১৪৩৩ বঙ্গাব্দের শুরুতে মুক্তিপ্রাপ্ত ‘চা গরম’ কেবল একটি ওয়েব ফিল্ম নয়, বরং এটি চা বাগানের মানুষের না বলা কথা আর আগামীর স্বপ্নের এক দারুণ মেলবন্ধন। এতে অভিনয় করেছেন সাফা কবির।

এর আগেও বাংলাদেশে চা বাগানের ভেতরকার জীবনের গল্প নিয়ে বিভিন্ন ধরনের নাটক, সিনেমা তৈরি হয়েছে। তবে অভিনেত্রী সাফা কবিরের ভাষ্যমতে, চা বাগানের শ্রমিকদের জীবনের আবেগ-অনুভূতি, সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রেম-ভালোবাসা, জীবনের ভয়াবহতা, নির্মমতা এর আগে কোনো নাটকে তুলে ধরা হয়েছে কি না, তার জানা না থাকলেও এই ওয়েব ফিল্মে তা ভীষণ নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

সাফা কবির বলেন, ‘এর আগেও আমি চা বাগানে নাটকের কাজ করেছি। কিন্তু সেসব নাটকে চা বাগানের জীবনের গল্প বোঝাতে চা বাগান শুধুই ব্যাকড্রপ হিসেবে ছিল। কিন্তু এই ওয়েবফিল্মে কাজ করতে গিয়ে চা বাগানের শ্রমিকদের জীবন খুব কাছ থেকে দেখেছি। তাদের বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য একটি ভালো স্কুল নেই, নেই হাসপাতাল, ঠিকঠাক মতো মোবাইলের নেটওয়ার্কও কাজ করে না যে তারা একটি স্মার্ট ফোন ব্যবহার করে বিশ্ব সম্পর্কে জানবে। নিজেদের এগিয়ে নিয়ে যাবে। সেই আদিকালের নিয়ম এখনো অব্যাহত। সারাদিন কাজ শেষে যে পারিশ্রমিক পায় তা নামেমাত্র। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা কথা মনে পড়ে, তিনি তার ‘পদ্মা নদীর মাঝি’র গল্পে লিখেছিলেন : ‘ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।’ চা বাগানের শ্রমিকদের জীবনযাত্রা দেখে আমার ঠিক তা-ই অনুভব হলো।

ওয়েবফিল্মে নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘এখানে আমি একজন ইন্টার্ন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছি। চা বাগানে ইন্টার্ন করতে গিয়ে আমার চোখ খুলে যায় এবং আমার মধ্য দিয়েই গল্পটা বলা হয়েছে। সবাইকে এই ওয়েবফিল্মটি দেখার বিনীত অনুরোধ রইল। কারণ আমাদের এই ওয়েবফিল্ম নির্মাণের উদ্দেশ্য একটাইÑচা বাগানের শ্রমিকরা যেন ন্যায্য পারিশ্রমিক পায়। সরকারও যেন এগিয়ে আসে।’

উল্লেখ্য, গেল ঈদে সাফা কবির অভিনীত বেশ কয়েকটি নাটক এসেছে আলোচনায়। যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো ‘মৎস্যকন্যা’ ও ‘ফড়িয়া’। এছাড়া গত রমজান মাসজুড়ে চ্যানেল আইতে সাফা কবিরের উপস্থাপনায় প্রচার হয় ‘ভালোবাসার সেই স্বাদ’ অনুষ্ঠানটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...