কেয়া পায়েলের ‘যত্নে থেকো’

কেয়া পায়েলের ‘যত্নে থেকো’

ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এরইমধ্যে তিনি চিত্রনায়ক আরিফিন শুভ’র বিপরীতে জাহিদ প্রীতমের পরিচালনায় ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মে কাজ করেছেন। এই কাজ নিয়ে ভীষণ প্রত্যাশা কেয়া পায়েলের।

যদিও কেয়া পায়েলের ভক্তদের প্রত্যাশা তাদের প্রিয় এই অভিনেত্রী ওয়েব ফিল্মেই শুধু নয়, সরাসরি ফিল্মে কাজ করবেন তিনি। কেয়া পায়েলের ইচ্ছে রয়েছে শাকিব খানের বিপরীতে অভিনয় করার। কিন্তু সেটা এখন সময়ের ব্যাপার। শাকিব খান আদৌ কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করবেন কিনা তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

বিজ্ঞাপন

এদিকে কেয়া পায়েল তার ভক্ত দর্শকের জন্য নিয়ে এলেন নতুন খবর। তার অভিনীত নতুন নাটক ‘যত্নে থেকো’ ইউটিউবে প্রকাশিত হয়েছে দু’দিন আগে। এতে তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। নাটকটি রচনা করেছেন ইশতিয়াক আহমেদ, পরিচালনা করেছেন মোহন আহমেদ।

কেয়া পায়েল বলেন, ‘এর আগে ইয়াশের সঙ্গে মনে রেখো আমায়, তোমায় বলা হয়নি, মায়াবী, অতঃপর একসাথে, চিরসাথী’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সবগুলো নাটকেরই রেসপন্স খুব ভালো। যত্নে থেকো নাটকটির গল্প খুব সুন্দর। ইশতিয়াক ভাইয়ের গল্পটা খুব ভালো লেগেছে আমার। আর নির্মাতাও বেশ যত্ন নিয়ে নির্মাণ করেছেন যত্নে থেকো। আশা করছি ভালো লাগবে দর্শকের।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহানের বাবা মা নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু’সহ আরো অনেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন