জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর ঝুমুরি আক্তার (২০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাঘাডুবা এলাকায় ব্রহ্মপুত্র নদে লাশটি ভেসে ওঠে। পরে স্থানীয়রা তা উদ্ধার করেন।
নিহত ঝুমুরি আক্তার মেরুরচর ইউনিয়নের বাঘাডুবি গ্রামের আব্দুল সালামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে ঝুমুরি আক্তার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায়নি।
পরে রোববার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদে ঝুমুরির লাশ ভেসে ওঠে।
মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু বিষয়টি নিশ্চিত করে জানান, নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ঝুমুরি আক্তারের মৃত্যু হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

